চাঁদপুরে ৩ দিন ব্যাপী নজরুল সম্মেলন শুরু ৪ মার্চ

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুরে আগামী ৪ মার্চ থেকে ৬ মার্চ ৩ দিন ব্যাপী নজরুল মস্মেন অনুষ্ঠিত হবে। প্রথম দিন অর্থাৎ ৪ মার্চ বেলা ১১ টায় সম্মেলনের উদ্বোধন করবেন চাঁদপুবাসীর নয়নের মনি শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি এমপি।

অনুষ্ঠানের মুখ্য আলোচক জাতীয় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো, আব্দুর রাজ্জাক ভুঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো, মাজেদুর রহমান খান।

জেলা শিল্পকলা অডিটরিয়ামে ৪ মার্চ বেলা ১১ টায় সম্মেলনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন, নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো, আব্দুর রহিম।
অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে সকাল ১০ টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি রেলী শিল্পকলা পর্যন্ত যাবে।
সম্মেলনে নজরুলকে নিয়ে আলোচনা,কবিতা পাঠ, সংগীত ও নিত্য অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: