আনোয়ারুল হক:
চাঁদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্তÍ ১০২ জনের মনোনপত্র দাখিল করেছেন।এদের মধ্যে মেয়র পদে ৩জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮জন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র ৮১জন। চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এর নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামীলীগের মো. জিল্লুর রহমান জুয়েল, বিএনপি’র মো. সফিকুর রহমান ভুঁইয়া ও ইসলামী আন্দোলনের মামনুর রশিদ বেলাল।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আলী মাঝি, আসলাম গাজী, নুর মোহাম্মদ পাটওয়ারী, মো. আসলাম তালুকদার। ২নং ওয়ার্ডে মো. মালেক শেখ, মো. ছিদ্দিকুর রহমান ঢালী, মো. কামাল হাওলাদার, মো. সাইফুল ইসলাম। ৩নং ওয়ার্ডে মো. আঃ লতিফ গাজী, আবুল হাছানাত, গাজী মো. হাসান, মো. সাইদুল ইসলাম ও মো. সাহাদাত হোসেন।৪ নং ওয়ার্ড শাহ আলম মিয়াজী, মামুনুর রহমান (দোলন), আবদুর রহমান মিয়াজী। ৫নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ভুঁইয়া, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম গাজী, মো. শাহ আলম খান, মো. ইব্রাহীম ঢালী, মো. আলমগীর খান, মো. মেহেদী হাসান বাচ্চু হাজী, মো. আলমগীর মিয়াজী। ৬নং ওয়ার্ডে বিপ্লব চক্রবর্তী, হাবিবুর রহমান, মুহাম্মদ সোহেল রানা, বিএম নজরুল।
৭নং ওয়ার্ডে মোহাম্মদ ইকবাল বেপারী, মো. সফিকুল ইসলাম, আলী আহম্মদ সরকার, মো. সাহাআলম বেপারী, মোহাম্মদ জিয়া প্রধানিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন। ৮নং ওয়ার্ডে মো. আবুল কালাম আজাদ, হোসেন গাজী, মো. হেলাল হোসেন, মো. নাছির আহমেদ, আলমগীর হোসেন। ৯নং ওয়ার্ডে মো. সেলিম মোল্লা, মো. বিল্লাল হোসেন মাঝি, মো. চাঁন মিয়া মাঝি, মো. ওয়াহিদুর রহমান মন্টু মাঝি।
১০নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম খান, মো. আল-আমিন গাজী, সুমন সরকার, আসাদুজ্জামান, মো. ইউনুছ সোয়েব, মো. বজলুর রহমান মোল্লা, মো. শাহ আলম ভুঞা, দেওয়ান মো. শাহজাহান, আল-মামুন, মো. গিয়াস উদ্দিন, খোকন মজুমদার, মো. আরিফুর রহমান ও মো. ইসুফ মিয়াজী। ১১নং ওয়ার্ডে মো. মাইনুল ইসলাম পাটওয়ারী, মো. জয়নাল আবেদীন বেপারী, মো. ইকবাল হোসেন। ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান দর্জি, মো. ফেরদৌস খান, শরীফ উদ্দিন আহমেদ পলাশ, মো. মোস্তফা ঢালী।
১৩নং ওয়ার্ডে মো. সেলিম গাজী, মো. আলমগীর গাজী, মো. শফিকুর রহমান পাটওয়ারী ফিরোজ, গাজী মো. শাহজাহান, মো. হান্নান ঢালী, এবিএম আরিফ ইকবাল তালুকদার, ফেরদৌস গাজী। ১৪. নং ওয়ার্ডে মো. হারুন অর রশিদ হাওলাদার, মো. হুমায়ুন কবির দুলাল মাল, সুকমল কর, মো. মহসীন মজুমদার, মো. লোকমান মজুমদার, মো. খায়রুল ইসলাম নয়ন। ১৫ নং ওয়ার্ডে মো. কবির হোসেন চৌধুরী, আঃ মালেক বেপারী ও মো. নুরে আলম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২, ৩নং ওয়ার্ডে ফারজাহান আক্তার, ফেরদৌসি আক্তার, ময়না বেগম, ইশিতা বেগম। ৪, ৫, ৬নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহনাজ আলমগীর, নাজমা আলম, খালেদা বেগম। ৭, ৮, ৯নং ওয়ার্ডে আসমা আক্তার মনি, আয়শা বেগম, মিসেস ফরিদা ইলিয়াছ, শরীয়াতুন্নেছা শিল্পী, মোসাম্মৎ মনি বেগম। ১০, ১১, ১২ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা বকুল, আয়শা রহমান। ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডে মোসাম্মৎ খাদিজা আক্তার, মোসাম্মৎ শাহিনা বেগম, শাহনাজ রহমান, শাহনারা বুলবুল হোসেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।
![]()