স্বেচ্ছাসেবকলীগ একটি সু-সংগঠিত সংগঠন: দুলাল পাটওয়ারী

আনোয়ারুল হক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপর পৌর স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুসংগঠিত সংগঠন। ২৯ মার্চ আসন্ন চাঁদপুর পৌর সভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও নৌকার প্রতীক নিয়ে মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল কে ভোট দিবেন। তাই স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীরা পৌর এলাকায় বাড়ি -বাড়ি গিয়ে মা-বাবা, ভাই -বোনদের সাথে নৌকায় মার্কার ভোট চাইবেন।

আলোচনা সভা শেষে পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও বিশেষ অতিথি চাঁদপুর পৌর সভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত পৌর মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আ্যডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল কে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইন্জিঃ আঃ রব ভূইয়া, আবদুর রশিদ সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি ও বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য আ্যডভোকেট মোঃ বদিউজ্জামান কিরন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এম. এ. হাসান লিটন।

উপস্থিত ছিলেন জে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মহসিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন খাঁন, মোঃ আরিফ হোসেন খাঁন ও সিহাব সুমন, ৭নং ওয়ার্ডের আহবায়ক জামশেদ ছৈয়াল, ১১ নং ওয়ার্ডের আহবায়ক গাজী মোঃ হাছান, ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আঃ কাদের জিলানী, ১৩ নং ওয়ার্ডের আহবায়ক আল আমিন শেখ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ বাবু প্রমূখ।

Loading

শেয়ার করুন: