কিডনি রোগে আক্রান্ত তাসলিমার চিকিৎসা সহযোগিতার আবেদন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের মধ্য ইচলির তাসলিমা বেগমের জন্য মানবিক আবেদন চেয়েছেন তার স্বামী শামীম হোসেন ও পরিবারের সদস্যরা। তার বাবা ও মা কেউই বেঁচে নেই। চিকিস্যাধীন অবস্থায় ডাক্তার তাকে জানিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে টাকা জোগার করে পুনরায় চিকিস্যার জন্য ঢাকায় যেতে। ঢাকার কিডনি রোগ বিশেষজ্ঞরা তাকে এ পরামর্শ দিয়েছেন।

কিন্তু তার স্বামীর পক্ষে এত টাকা দিয়ে চিকিস্যা করানো সম্ভব নয়। তাই তাসলিমার স্বামী শামিম তার স্ত্রীর চিকিস্যার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তার স্ত্রীর নামে শহরের ষোলঘর এলাকার জনতা ব্যাংক কো-অপারেটিভ শাখায় একাউন্ট খুলেছেন। যার নাম্বার-০১০০২১১১০২৩৯৪। এ একাউন্টে যদি তাসলিমা চিকিস্যার জন্য কেউ টাকা পাঠান তাহলে হয়তো আল্লাহর ইচ্ছায় এবং সকলের সহযোগিতা সে সুস্থ হয়ে উঠবে।

Loading

শেয়ার করুন: