সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জের আষ্টা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে স্বর্ন ও ইলেকট্রনিক্স এর দোকান সহ মোট ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে স্বর্ন ও ইলেকট্রনিক্স সামগ্রী সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রোববার গভীর রাতে ।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আ্যড জাহিদুল ইসলাম রোমান ও ফরিদগঞ্জের ইউএনও শিউলী হরি, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু , ইউপি চেয়ারম্যান সরাফত উল্লা,ছাত্রলীগের সাবেক নেতা তরুন সমজা সেবক আকবর হোসেন মনির গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও অগ্নিকান্ডের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, রেবাবার রাতে ব্যবসায়ীরা তাদের দোকানপার্ট বন্ধ করে বাড়ি চলে যায়। গভীর রাতে অনুমান দেড় ঘটিকায় সময় প্রথমে মুন্নার আলমদিনা লাইব্রেরীতের আগুন লাগে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশবর্তী দোকান দীনেশ চন্দ্র কর্মকারের মিতা শিল্পালয় নামের স্বর্নের দোকান, আলমগীরের একটি জিএম টেইলার্সের দোকান, ও মূন্না পোলটি ফামের্র ১টি দোকান ও কাওছারের সুমন ভ্যারাটিজ ষ্টোর ভস্মিভূত হয়েছে।
এ খবর পেয়ে চাঁদপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও দূরুর্তের কারনে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনস্থলে পৌছানোর আগেই উক্ত ৫টি দোকান ঘর সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
![]()