মেঘনাবার্তা রিপোট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব ব্যাপক কর্মসূচী পালন করেছে। ১৭ মার্চ ভোর সাড়ে ৬ টায় অঙ্গীকার পাদদেশে বঙ্গবন্ধুর পথিকৃতিতে শ্রদ্ধা জানান ক্লাব সদস্যগণ।
এরপর সকাল সাড়ে ৭ টায় ক্লাবের সভাকক্ষে জাতির জনকের কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
একই সাথে ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনার জন্যেও বিশেষ ভাবে দোয়া করা হয়েছে।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ক্লাবের সুযোগ্য সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ।
আলোচনায় অংশনেন সাবেক সভাপতি কাজী শাহাদাত,শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী,শরীফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক, রহীম বাদশা,শোহেল রুশদী,জি এম শাহীন, মীর্জা জাকির,লক্ষণ চন্দ্র সূত্রধর,ক্লাবের সিনিয়র সদস্য ডা, হারুন অর রশিদ সাগর, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাদের পলাস, সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ প্রমুখ।
সভায় ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলম পলাশ, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ,সদস্য আব্দুস সালাম আজাদ জুয়েল,সাংবাদিক আনোয়ারুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্লাব ভবন আলোকসয্যায় সজ্জিত করা, বিলবোর্ড,ব্যানার পেস্টুন স্থাপনসহ বহুবিধ কর্মসূচি পালন করছেন।
![]()