নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে করোনা আক্রান্ত সন্দেহে ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানাযায়, অসুস্থ্য ব্যক্তির নাম সুমন (১৬) তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দক্ষিণ সহিরপুর গ্রামে।সে চাঁদপুরে শ্রমিকের কাজ করতো।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কয়েকজন যুবক সুমনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তার লক্ষণ দেখে আইসোলেশন ইউনিটে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান , লক্ষণ দেখে তাকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ওই রোগীর শরীরে করোনার জীবাণু আছে কি না তা নিশ্চিত হওয়া যাবে।
![]()