মেঘনা বার্তা ডেস্ক:
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী জামিনে মুক্তি পেয়েছেন
আজ ১৯ সোমবার অক্টোবর বিকেল ৩ টায় ২৪ ঘন্টার ব্যবধানে তারা মুক্তি লাভ করেন।
মুক্তির খবর শুনে হাজীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি, হাজীগ্ঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, এস্টেটের সকল কর্মকর্তা ও পরিবার পরিজন বর্গ জেল গেটে চলে আসেন।
মোতাওয়ালীগণের পক্ষে জামিন প্রার্থনা করেন এ্যাড. রিয়াদ হোসেন মুনতাছির । এ মামলার বাদী জেলেই রয়েছে।