ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামিলি ট্যুরসহ নানা আয়োজনের সিদ্ধান্ত শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায়

মো. মহিউদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ফ্যামিলি ট্যুরসহ বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু।
সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক ফ্যামিলি ট্যুর আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসব পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নবগঠিত উপ-কমিটিগুলোকে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া এবং সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজিসহ অন্যরা।
শেয়ার করুন: