মেঘনা বার্তা ডেস্ক :
পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় একাডেমিক ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন আইসিটি বিভাগের চেয়ারম্যান নাজিম উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আল-মামুন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান। তিনি বলেন, আজকের এই দিনে আমি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল তৎকালীন শাসন, শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে এ দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলন বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছিল।’‘১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণা এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
অনুষ্ঠানে আইসিটি বিভাগ চেয়ারম্যান নাজিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আল-মামুন, আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগ শিক্ষক আবু রোমান রিফাত, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ প্রমুখ।