স্টাফ রিপোর্টার :
দৈনিক চাঁদপুর খবর ও সরকারি মিডিয়া ভূক্ত জাতীয় দৈনিক চৌকস পত্রিকার মফস্বল সম্পাদক, চাঁদপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি, জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম এম কামালে’র পিতা চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের গাজী বাড়ি নিবাসী মরহুম আব্দুল ওহাব গাজী’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০-নভেম্বর (মঙ্গলবার) মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে বাদ জোহর পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এসময় মরহুমের ছেলে এম.এম কামালের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ হাবিবুর রহমান।
তিনি বলেন, আমরা শুধু মরহুমের জন্য দোয়া করতে পারব। দোয়ার জন্যই আজকের এই আয়োজন। আমি যতটুকু জানি উনি একজন ভালো মানুষ ছিলেন। যারা ভালো মানুষ, তাদের কথা মানুষ মৃত্যুর পরও স্মরণ করেন। আমি সকলের নিকট ওনার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন।
অনুষ্ঠানে দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, দাসদী মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
এসময় দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, চাঁদপুর পল্লী বিদ্যু সমিতি-২ জামে মসজিদের খতিব মাওঃ আঃ সালাম এসময় উপস্থিত ছিলেন, মরহুমের বড় ছেলে মো: জয়নাল গাজী, দ্বিতীয় ছেলে মো: জামাল গাজী, মরহুমের ছেলে মো: ইব্রাহিম গাজী, রালদিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র হাফেজসহ এলাকাবাসী, সুধীজন ও মুসল্লিগণ।
উল্লেখ্য, এম.এম কামালের পিতাঃ আব্দুল ওহাব গাজী ২০২২ সালের ৯-নভেম্বর দিবাগত রাত ১-টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না….রাজিউন)। পরেরদিন ১০-নভেম্বর (বুধবার) দাসদী গাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৬ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।