নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ২২ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষিকা জয়ন্ত চক্রবর্তী হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। বক্তারা বলেন, এভাবে দিনে-দুপুরে একজন শিক্ষিকাকে হত্যা করা ঘটনাটি খুবই দু:খজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানই।
তারা আরো বলেন শিক্ষকরা জাতি গড়ার কারিগর অথচ আজকে সেই শিক্ষকরা নিজ বাসায়ও নিরাপদ নয়।এই ধরনের বর্বরোচিত হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।না হয় আগামি দিনে শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা আবুল বাশার, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার,সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল,সহ সভাপতি ইশমত আরা সাফি,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,শিক্ষক নেত্রী খোদেজা বেগম লাকী,চাঁদপুর জেলা কিন্টারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
উল্লেখ্য,২১ জুলাই রবিবার বিকালে পুলিশ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টার থেকে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর গলা কাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় জয়ন্তী চক্রবর্তীর স্বামী অলক গোস্বামী বাদী হয়ে সোমবার চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
![]()