চাঁদপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে (১৫ আগস্ট) জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির পালন করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা,কবিতা,আবৃতি,চিত্রাঙ্গন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তপন সরকার, সদস্য ইত চক্রবর্তী,চাঁদপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নেছার আহমেদ তপদার,উপজেলা পরিষদের সিএ মো: দিদার হোসেন ।

কবিতা আবৃতি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা পরিচালনা করেন সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আক্রাম খান, সোমা দত্ত, খোকন চন্দ্র দাস,দিলীপ বাবু প্রমুখ।

পরে কবিতা আবৃতি, চিত্রাঙ্গনপ্রতিযোগীতায় অংশ গ্রহণকারী প্রতিযোগীর মধ্যে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Loading

শেয়ার করুন: