অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুনামেন্টে ফেনীকে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁদপুর 

স্টাফ রিপোটার :

চট্টগ্রামে ইয়াং টাইগার্স  অনুর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। ফাইনালে ফেনীকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দলটি।

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর ) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পযার্য়ের ফাইনালে লড়েন ফেনী ও চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হয়েছেন চাঁদপুরের সালমান জাহান।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন  বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন  নির্বাহী  ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক,  সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও চাঁদপুর জেলা ক্রিকেটের কর্নধার শামিম ফারুকী,  চট্টগ্রাম জেলার ক্রিকেট কোচ মাহবুব কলিম মিঠু, ফেনী জেলা ক্রিকেট কোচ রবিন সহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কমর্কতাগন।

চাঁদপুর অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল বিভাগীয় পযার্য়ে চ্যাম্পিয়ন হওয়ায় দল সহ দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন,  জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটে উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক জায়েদ আল রিফাই, অ্যাড: নুরুল আমিন খান আকাশ,  ফয়সাল আহমেদ বাহার,  জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম,  ক্রীড়া সাংবাদিক অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম ( চৌধুরী ইয়াসিন ইকরাম) সহ ক্রীড়া সংগঠকরা।

বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী জেলা ক্রিকেট দল। তারা ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে।  বল হাতে চাঁদপুরে অনিমেষ ১০ ওভারে ১ মেডেন সহ ২৭ রানের বিনিময়ে ৩ টি, আল আমিন ৯ ওভারে ৪ মেডেন সহ ১১ রানে ২টি উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ১৫১ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ৩৩ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।  দলের পক্ষে ব্যাট হাতে সালমান ৬৩ ( নট আউট)   ও মাহমুদুল হাসান ৫১ ( নট আউট )  করেন।

চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলোঃ শাহেদ আফ্রিদী, সালমান জাহাান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কও রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম। টিম ম্যানেজার রিপন।

Loading

শেয়ার করুন: