আইনজীবী সমিতির ডিজিটালাইজড সফটওয়্যারের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ

 

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফরমস ডিজিটালাইজড সফটওয়্যারের ( এপসের ) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার( ২৫ নভেম্বর) সকালে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামচ্ছুন্নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের চাঁদপুরের বিচারক( সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আবদুল হান্নান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দিন মেহেদী হাসান। এ সময় বিচার বিভাগের বিচারক ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: