গরীবদের হক আদায়ে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: জেলা প্রশাসক

 

 

মাসুদ রানা ॥

দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, ধর্মের সাথে সাথে কর্মও গুরুত্বপূর্ণ। কোরআনে সুস্পষ্ট কর্মের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। সমাজকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্যে কোরআনের আয়াত নাযিল হয়েছিলো। একেকসময় সমাজের অব্যবস্থপনার সম্পর্কে নবী রাসূলরা বয়ান বলেছিলেন।

ডিসি বলেন, গতানুগতিকভাবে প্রতিবছরের ন্যায় যাকাত না তুলে বিত্তবানদের তালিকা করে যাকাত সংগ্রহ করুন। এদেশের অনেক মানুষ আছে যারা ধর্মমতে পুরো যাকাত দিতে রাজি আছে। কিন্তু তাদেরকে সঠিকভাবে বুজাতে হবে। যাকাত গরীবদের হক। গরীবদের হক আদায় করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

আরও বলেন, সমাজে যে অত্যাচার ,ধর্ষন, নারীদের অসম্মান এবং সমাজের ব্যাবিচার সম্পর্কে মসজিদের বয়ানে সেগুলো নিয়ে আলোচনা করেন। বাজার ব্যবসার সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে তার তাৎপর্য নিয়ে আলোচনা করা দরকার। বর্তমানে মসজিদে একেক ইমাম ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এতে করে শ্রোতারা বিভ্রান্ত হচ্ছেন। আমরা চাই না ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র আইনজীবী এড. মো. শাহজাহান মিয়া।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইসলাসিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক সেলিম সরকার। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় আলোচকের বক্তব্য দেন জাতীয় সমিতির সভাপতি মাওলানা মো. আফছার উদ্দিন মিয়াজী।

সেমিনার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

Loading

শেয়ার করুন: