চাঁদপুরে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে:জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস চাঁদপুরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ক্রীড়াচর্চার মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চাঁদপুরে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাবেক সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও খেলোয়াড় অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সংগঠক ফারুক হোসেন মৃধা, জেলার ক্রিকেট কোচ সৈয়দ শামীম আক্তার ফারুকী, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর পাটোয়ারী, সাবেক ক্রিকেটার আনোয়ার মাঝি, সোলেমান, ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, চাঁদপুর জেলা সাঁতারের কোচ মো. সানাউল্লাহসহ ক্রীড়া সংগঠকরা।

Loading

শেয়ার করুন: