নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলায় বাস চাপায় রাহেলা আক্তার শান্তা(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার (৭জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাহেলা আক্তার শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদা মেয়ে। সে জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী ‘আইডি এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথে বিকেল ৪টার দিকে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
![]()