নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।
৩০ মার্চ হতে ২০ জুন ২০২৫ পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক সদর উপজেলায় পৃথক ৫ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা করা হয়।
চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কতৃক ১৫ সেপ্টেম্বর কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশ দিলে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্দের উপস্থিতিতে ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।
এসময় চাঁদপুর জেলার টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
![]()