স্পোর্টস রিপোটার
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সহ বেশ কয়েকটি ট প্রতিষ্ঠান । টুর্নামেন্টের ফাইনালে ইনটেন্ট ইন্টেরিয়াসকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইউনিক চাঁদপুর।
শনিবার ( ২১ ডিসেম্বর ) বৃষ্টি বিঘ্নিত আবহাওযার মধ্য দিয়েও টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের বন্ধু ব্যাচের খেলোয়াড়রা অংশ নেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রত্যো দলের ক্রিকেটারদের সাথে তাদের পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে ইনটেন্ট প্রথমে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে করে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে পারভেজ ২৫ ও মির্জা ইউসুফ ২ ও হাবিব ০১ উইকেট নেন।
জবাবে ইউনিক চাঁদপুর ০৭ ওভারে ০৪ উইকেটে হার ৬৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সাইফ সোহাগ ৩০ রান করে। বল হাতে মোর্শেদ,আমিন ও মনির ১ করে উইকেট নেন।খেলা সুপার ওভারে নিষ্পত্তি হলে ইউনিক চাঁদপুর ১৫ রান করে। জবাবে ইনটেন্ট ১১ রান করতে সক্ষম হয়।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন সাইফ সোহাগ। টুনামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাইফ সোহাগ, সেরা ব্যাটার পারভেজ, সেরা বোলার মনির, ,সেরা ফিল্ডার মোর্শেদ শাওন, ফেয়ার প্লে এওয়ার্ড “ রিভার সাইড চাঁদপুর “ দল নিবচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরু হোসেন খান, ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় হাসান আল জায়েদ রিফাই, অ্যাড: নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সাংবাদিক অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম সহ ক্রীড়া সংগঠকরা।
এবারের ৬ষ্ঠ আসরে অংশ নিয়েছিল ৪টি দল। ব্যবস্থাপনায় ছিলো এসএসসির২০০২ ও এসএসসি২০০৪- ব্যাচ । অংশ নেয়া দলগুলো ছিলো – রিভার সাইট চাঁদপুর, ইউনিক চাঁদপুর, ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুর ও চাঁদপুর ভিক্টোরিয়ান্স।
গত কয়েক বছর ধওে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদেও নিয়ে নিয়মিত এই আয়োজনটি কওে যাচ্ছে ব্যাচের শিক্ষাথীরা। দিনব্যাপী ম্যাচ উপলক্ষে পরিবারের সদস্যদেও নিয়ে মিলনমেলা, দুপুরের আপ্যায়ন সহ খেলাধুলার আয়োজন ছিলো।
বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে পরিচালনার দায়িত্বে ছিলেন আহবায়ক মেহেদী হাসান খান জনি, স্বমনয়কন গাজী আল আমিন, সদস্য সচিব জামাল সুমন, সদস্য ;- রুবেল খান, অ্যাড: আলম খান মঞ্জু, অ্যাড: আতিকুর রহমান হাওলাদার, আবু নাসের, ইমন সরকার, সাইফ সোহাগ ও মোরশেদ শাওন।
টুনামেন্টে অংশ নেয়া রিভার সাইট চাঁদপুর দলের খেলোয়াড়রা ছিলো:- আলামিন, নাসির, সুবল দাস, ইমন সরকার, পাভেল, শোভন চৌধুরী, অজয় সেন, জয় শাহা, অপু দত্ত, মনিরুজ্জামান বাবলু, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান শান্ত ও রাসেল সিদ্দীকী। টিম মালিক- আসিফ ইকবাল ও টিম ম্যানেজার মাহবুবুল আলম স্বপন।
ইউনিক চাঁদপুরঃ- সাইফ সোহাগ, মির্জা ইউসুফ, রুবেল খান, মাহাবুর জুয়েল, সাখাওয়াত, সোহেল রাজু, হাবিবুর রহমান পাটওয়ারী, সাদ্দাম, মাহাবুব বেষ্ট, ইয়াছিন, সুমন খান,অরবিন রিয়াদ ও গাজী আলামিন। টিম মালিক- মনির খান ও টিম ম্যানেজার এইচ আর হাবিব।
ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুরঃ রকিবুল হাসান, মনির ( টি-২০ ), সোহাগ ভুইয়া, পারভেজ ( হাব্বি ) , কাউসার, মোর্শেদ শাওন, আমিন, সাফাউদ্দিন, জামিল হায়দার, মমিন, কাদেও পলাশ, জামাল সুমন ও আলামিন। টিম মালিক- মামুন তানজিল ও টিম ম্যানেজার জামিল হায়দার।
চাঁদপুর ভিক্টোরিয়ান্স ঃ- সবুজ, নাইয়ান, সোহাগ খান, নুর মোহাম্মদ বাবু, মুরাদ, সাখাওয়াত বর্ন, দুখু মিয়া, হাবিবুর রহমান শুভ, হাবিব মিজি, হাসান উল্লা, এইচ এম জাকির , দিদার ও দিদারুল আলম মিলন। টিম মালিক দুখু মিয়া ও টিম ম্যানেজার এমডি হেলাল।
টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ অংশ নেওয়ার খেলোয়াড়রা এ প্রতিবেদক কে জানান আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে ষষ্ঠ আসর শেষ করলাম। আশা করি আমাদের এই ধারাবাহিক কার্যক্রম সবসময় চলমান থাকবে। এছাড়া অংশ নেওয়া সকল বন্ধুদের প্রতি রইল কৃতজ্ঞতা। আমাদের চলমান কার্যক্রম সব সময় যেন আমরা ধরে রাখতে পারি এটাই সকলের কাছে প্রত্যাশা করছি ।
![]()