পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

হাজীগঞ্জ প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জে মুনতাসির রায়হান নামের দুই বছর বয়সি এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের হানিফ মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. মাসুদ মিজির ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মুনতাসির নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন শিশুটির দাদা ও চাচা।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু মুনতাসিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

শেয়ার করুন: