ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

 

 

 

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

 

শেয়ার করুন: