প্রতীক পেলেন চাঁদপুরের ৫টি আসনে ৩৫ প্রার্থী

 

আরেফিন সুমন ও মাসুদ রানা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচার-প্রচারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় জেলা প্রশাসক জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা সভার পরপরই চাঁদপুরের পাঁচটি আসনের মোট ৩৫জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

চাঁদপুর-১ (কচুয়া) :

আসনে বিএনপির ড. আ ন ম এহসানুল হক মিলন পেয়েছেন( ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবু নছর মোঃ মকবুল আহমদ (দাঁড়িপাল্লা), গণ গণফোরামের মোঃ আজাদ হোসেন (উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর নাসির উদ্দিন (মোমবাতি), গণ অধিকার পরিষদের মো, এনায়েত হোসেন (ট্রাক ), জাতীয় পার্টির হাবিব খান পেয়েছেন (লাঙ্গল) এখানে মোট ছয়জন প্রার্থী তাদের কাঙ্খিত প্রতীক পেয়েছে ।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) :

এ আসনে বিএনপি’র প্রার্থী মোঃ জালাল উদ্দিন পেয়েছেন (ধানের শীষ), এলডিপির মোহাম্মদ বিল্লাল হোসেন (ছাতা), বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনীন সরকার (আনারস), ইসলামী আন্দোলনের মুফতি মানসুর আহমেদ সাকী (হাতপাখা), নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ এনামুল হক (কেটলি)) জাতীয় পার্টির মোঃ এমরান হোসেন ( লাঙ্গল), গণধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ গোলাম হোসেন (ট্রাক) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ ফয়জুন নূর (হাতি)। এ আসনে মোট প্রার্থী আট জন পথিক পেয়েছেন।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) :

এ আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো, শাহাজাহান মিয়া (দাঁড়িপাল্লা), কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন (কাস্তে), ইসলামী ফ্রন্ট এর প্রার্থী এ এইচ এম আহসানউল্লাহ ( মোম বাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন শেখ (হাত পাখা), গণআধিকার পরিষদের মো, জাকির হোসেন (ট্রাক)। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) :

এ আসনে বিএনপির প্রার্থী লায়ন মোঃ হারুনর রশীদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়ি পাল্লা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন (ঘুড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মকবুল হোসাইন (হাত পাখা),জাতীয় পার্টির মাহমুদ আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হান্নান (চিংড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মোঃ আব্দুল মালেক (মোমবাতি) এবং গণফোরামের মোঃ মুনির চৌধুরী (উদীয়মান সূর্য)। এ আসনে মোট আটজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি):

এ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন ( ধানের শীষ), ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী (হাতপাখা), জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন (লাঙ্গল) এলডিপির নেয়ামুল বশির (ছাতা) ইনসানিয়াত বিপ্লবের মো, মাহমুদ হাছান নয়ন (আপেল) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ (চেয়ার) প্রতীক। এ আসনের সর্বমোট ৬ জন প্রার্থী তাদের প্রতীক পেয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে চাঁদপুরে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: