প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মেশনিবার চাঁদপুরে আগমন করবেন। প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত কর্মসূচি প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সফরসূচি অনুযায়ী, ১৬ মে সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

সেখান থেকে দুপুর পৌনে দুইটায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সরকারি এই সফর শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে নয়টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা এই সফরে তার সফরসঙ্গী হবেন।

এবিষয়ের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুরে সফরসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Loading

শেয়ার করুন: