মতলব উত্তরে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

মতলব প্রতিনিধি ॥

চাঁদপুরের মতলব উত্তরে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে এক নলা দেশীয় বন্দুক, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

জানা যায়, মোহনপুর লঞ্চঘাট এলাকায় একটি ডাকাত দল অবৈধ অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে একটি এক নলা বন্দুক, দুইটি চাইনিজ কুড়াল, কালো হাতলে এবং দুইটি রামদা রেখে ডাকাতরা পালিয়ে যায়। ওইসব উদ্ধারকৃত অস্ত্রগুলো মতলব উত্তর থানায় হস্তান্তর করে।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া জানান, মোহনপুর লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই ডাকাতির আতঙ্ক রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, কোস্ট গার্ড উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর করেছে। বিষয়টি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

শেয়ার করুন: