মতলব উত্তরে নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার দংশনে গৃহবধূর মৃত্যু

ফারুক হোসেন:

চাঁদপুরের মতলব উত্তরে চরাঞ্চল বাহেরচর এলাকায় নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার দংশনে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ফাতেমা বেগম উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আরিফুল মিয়াজির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষ করার সময় ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে ফিরতেই হঠাৎ একটি গোখরা সাপ তাকে কোমরে দংশন করে এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা ঝোপে লুকিয়ে যায়। ওই সময় ফাতেমা বেগমে চিৎকার করলে
পরিবারের সদস্যরা দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় মুহাম্মদ ফয়জুল্লাহ জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঝোপ থেকে বিষাক্ত গোখরা সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে।

Loading

শেয়ার করুন: