মতলব উত্তরে নিহত জাকিরের বাড়ি পরিদর্শন করলেন এমপি ডা. জালাল উদ্দিন

সাহাদাত হোসেন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তিনি নিহত জাকির হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি বলেন,অপরাধী যত বড়ই হোক না কেন তা সঠিক তদন্তের মাধ্যমে বের করে এনে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যেন নিরপরাধ কাউকে এ ঘটনা ফাঁসানো না হয়।

তিনি আরও আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারটির পাশে থাকার কথাও জানান। পরে পরিবারের অসচ্ছলতার কথা চিন্তা করে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দেন, ও চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির আহমেদের এক লক্ষ টাকার আর্থিক অনুদানের কথা জানান।

এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

Loading

শেয়ার করুন: