মোঃ মহিউদ্দিন ॥
চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্ত রাকিবুল হাসানের মৃতদেহ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করে।
গত ১৪ এপ্রিল সোমবার উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক কর্মকর্তার টাকা আত্মসাতের অভিযোগে আটকের পর একই ব্যাংকের আরেক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তার বাসায় কোন সাড়াশব্দ না পেয়ে পার্শ্ববর্তী কক্ষে থাকা তার সহকর্মী নাজিম উদ্দিন দরজায় নাড়া দেয়। এসময় ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করলে তিনি শাহরাস্তি থানাকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সকাল ১১ টায় তার মৃতদেহ উদ্ধার করে।
উল্ল্যেক্ষ্য গত সোমবার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইন কে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উক্ত টাকা আত্মসাতের ঘটনায় রাকিবুল হাসান জড়িত থাকার কারণে সে আত্মহত্যা করতে পারে।
রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
![]()