হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

গাজী মাজহারুল ইসলাম, হাইমচর ॥

হাইমচর উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জসিম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আলগী বাজারের যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, এবং উপজেলার সার্বিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা।

Loading

শেয়ার করুন: