গাজী মাজহারুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার জনতা বাজারের পূর্ব মাথায় দারুসসুন্নত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদরাসায় ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এই পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।
তিনি ওলামা দলের সদস্যদের উদ্দেশে বলেন, ওলামা দল শুধু একটি সুসজ্জিত সংগঠন নয়, এটি একটি শিক্ষিত সংগঠন। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সকলের শিক্ষাগত যোগ্যতা একই রকম নয়, তবে ওলামা দলের অন্তর্ভুক্ত সদস্যরা সকলেই শিক্ষিত বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ওলামা দলের সদস্যরা যে নীতি ও আদর্শ নিয়ে মসজিদ, মাদ্রাসা এবং এই সংগঠন পরিচালনা করছেন, আগামী দিনেও তাঁরা সেই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মোঃ আমিন উল্লাহ বেপারী আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি অনুসরণ করে।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন আখন্দ, আজিজুল হক বাবুল, সর্দার আবু তাহের, দক্ষিণ আলগি ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন।
উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য আব্দুর রশিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, দক্ষিণ আলগী ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক।
![]()