১০ সেপ্টেম্বর থেকে কালারভিত্তিক সিএনজি ও অটোরিকশা চলবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখ থেকে সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত লাল রঙ এর ব্যাটারিচালিত অটোরিকশা ও হলুদ রঙের সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করতে পারবে। পরদিন সবুজ রঙ এর ব্যাটারি এবং সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করবে। যথাক্রমে একদিন পরপর এই নিয়েম চলাচলা করবে যানবাহনগুলো। তবে বিশেষ ক্ষেত্রে অর্থাৎ রোগীবহনকারী যানবাহনের ক্ষেত্রে সিথিলযোগ্যে বিবেচনা করা হবে।

রবিবার (৩১ আগস্ট) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর শহরের যানজট নিরসনে শহরের সড়কগুলোতে চলমান যানবাহন সংশ্লিষ্ট ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে চূড়ান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এই শহরকে বাঁচাতেই কিছু কঠোর সিদ্ধান্ত নিতে চাই। এই শহরকে বাঁচাতে হলে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে শহরকে যানজটমুক্ত করা। শহরের যে বাহনগুলো চলছে সেগুলো অর্ধেক চালু থাকলে আর অর্ধেক বন্ধ থাকলে শহরের যানজট থেকে অনেকটাই মুক্ত থাকবে। এক্ষেত্রে চালকদেরও লাভ আছে। অর্ধেক বাহন চলছে গাড়ীতে যাত্রী সংখ্যা বেশি থাকবে এবং ইনকামও বেশি হবে।

জেলা প্রশাসক হুশিয়ারি দিয়ে বলেন, এক পয়সাও ভাড়া ভাড়ানো যাবে না। ভাড়া বাড়ানোর কোন প্রশ্নই আসে না। যদি বাড়ানো হয়, তাহলে চলতেই দিবো না। জনগণ এক থাকলে জনস্বার্থে কোনকিছু ইস্যুই না। যানজটমুক্ত শুধুমাত্র আপনার জন্যেই নয়, আপনার পরিবারের জন্যেও এটা হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নিজেও হতাশ ছিলাম। তবে অবশেষে একটি সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি, এটা আমাকে স্বস্তি দিবে একটু হলেও। তবে আজকের এ সিদ্ধান্তগুলো সকলেরই মানতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে যানজট নিরসনে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহ যথাক্রমে:
০১. চাঁদপুর পৌরসভার লাইসেন্সকৃত অটোরিকশাসমূহ যথাক্রমে লাল ও সবুজ দুই রং এর ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে।
০২. চাঁদপুর পৌরসভার মধ্যে সিএনজিসমূহ যথাক্রমে হলুদ ও সবুজ দুই রং এর ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে।
০৩. সিএনজি এবং অটোরিকশাসমূহ সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত রং এর ভিত্তিতে একদিন পরপর পৌরসভায় প্রবেশ করবে।
০৪. রাত ৮টা হতে সকাল ৮টা পর্যন্ত উভয় রংয়ের সিএনজি এবং অটোরিকশা পৌরসভায় চলাচল করতে পারবে।
০৫. হাসপাতালে রোগী বহনকারী সিএনজি ও অটোরিকশা বিশেষ বিবেচনায় শহরে প্রবেশ করতে পারবে।
০৬. চাঁদপুর পৌরসভা ব্যাতিত জেলার অন্যান্য স্থানে উভয় রংয়ের সিএনজি ও অটোরিকশা চলাচল করতে পারবে।
০৭. সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত শহরের অভ্যন্তরে অর্থাৎ পৌরসভা এলাকায় সব ধরণের ট্রাক, লরি, তেলের ভাউচার প্রবেশ করতে পারবে না। তবে মিনি পিকআপ প্রবেশ করতে পারবে।
০৮. অন্যান্য জেলা থেকে আগত সিএনজিসমূহ শহরের বাহিরে সিএনজি স্ট্যান্ডে যাত্রী উঠানামা করবে।

সভায় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর কর্মকর্তা, পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ বাস, সিএনজি, অটোরিকশা মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: