আজ চাঁদপুরে সাহিত্য সম্মেলন ও মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার:

‘শাশ্বত সত্য ও সুন্দরের পথে’ এই স্লোগানকে ধারণ করে পথচলা সাহিত্য মঞ্চের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সাহিত্য সম্মেলন-২০২৬-এর আয়োজন করা হয়েছে। আজ ১৯ জুন শুক্রবার বিকেল চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে টানা ৫ম বাইরে মতো এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

বরাবরের মতো এবারের সাহিত্য সম্মেলনেও দেশের বিভিন্ন জেলার ৫জন গুণী লেখককে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করা হবে।
সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দেশবরেণ্য কবি হাসান হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ আয়োজনটি তিন পর্বে সাজানো হয়েছে। এর মধ্যে প্রথম পর্বে রয়েছে বিকেল ৩টা থেকে আমন্ত্রিত লেখকদের রেজিস্ট্রেশন, বৃক্ষরোপণ ও শোভাযাত্রা। ২য় পর্বে বিকেল ৩টা ৪৫ মিনিটে চাঁদপুর সাহিত্য সম্মেলনের উদ্বোধন। এই পর্বে উপস্থিত লেখকরা সাহিত্যপাঠ ও কবিতা আবৃত্তিতে অংশ নেবেন। এছাড়া “চাঁদপুরের সাহিত্য আন্দোলন : একাল-সেকাল” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখবেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী। এই পর্বের সভাপতিত্ব করবেন কবি মিজান খান।

বিকেল ৫টায় দ্বিতীয় পর্বে “মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৫” প্রদান অনুষ্ঠিত হবে। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারপ্রাপ্ত ৫ গুণী লেখক হলেন, কবিতায় আইউব সৈয়দ, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধ ও গবেষণায় মামুন সিদ্দিকী, শিশু সাহিত্যে অমল সাহা, লেখক ও সংগঠক হিসেবে গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক কবি হাসান হাফিজ এবং প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পুরস্কার প্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। এই পর্বের বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বরেণ্য কথাসাহিত্যিক নাসিমা আনিস, লেখক ও সাংবাদিক মিজান মালিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন কবি ও সম্পাদক জামসেদ ওয়াদেদ এবং মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক বক্তৃতা রাখবেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহা-পরিচালক কাদের পলাশ। সভাপতিত্ব করবেন সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক। দুটি পড়বে সঞ্চালনা করবেন সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম‌।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন জানান, বরাবরের মতো এবারের সাহিত্য সম্মেলনও লেখক-পাঠক তথা সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। তিনি অনুষ্ঠানে সকল সাহিত্য অনুরাগীদের অংশগ্রহণের আহ্বান জানান।

Loading

শেয়ার করুন: