ইতালি যাওয়ার হলো না তাফহিমুলের

 

 

কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় তাফহিমুল ইসলাম (২০) নামে এক যুবকের শনিবার ( ১৫ আগস্ট) তার ইতালি যাওয়ার ফ্লাইট কথা ছিল। তার এক আগেই ইতালি যাওয়ার স্বপ্ন সড়কেই শেষ হয়ে গেল। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে নিহত হন তিনি । তাফহিমুল ইসলাম কচুয়ার উজানী গ্রামের জাকির হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভিসা পেয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরন হলো না তার। শনিবার তার ইতালি যাওয়ার ফ্লাইট ছিল। শুক্রবার বিকেলে তাফহিমুল ইসলাম বন্ধুদের সাথে দুইটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তারা। এসময় চৌমুহনী আমতলা এলাকায় আকস্মিকভাবে পরস্পর দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়ে তাফহিমুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

সে তার নানার মনপুরা গ্রামের হাটখোলা বাড়ির হানিফ মাস্টারের বাড়িতে থাকতো । এই ঘটনায় মটরসাইকেল আরহী মেহেদী হাসান গুরুতর আহত হয়েছে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, নিহত ছেলেটির আজ শনিবার ( ১৫ আগস্ট) ইতালি যাওয়ার ফ্লাইট কথা ছিল।দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনি হন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Loading

শেয়ার করুন: