ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়:মামুনুল হক

মাসুদ রানা ॥

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন,ঈমানদাররা রাষ্ট্রক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়। নামাজ কায়েম হয়। যাকাত বাস্তবায়ন হয়। এগুলো বাস্তবায়নের নির্দেশ সরাসরি আল্লাহ কোরআনে পাকের মাধ্যমে দিয়েছেন। তিনি বলেন, যারা দল নিরপেক্ষ রাষ্ট্র কায়েম করে, তাদের মধ্যে সেকুলারিজম কাজ করে। অর্থাৎ দল এবং রাষ্ট্রকে আলাদাভাবে পরিচালনা করাই হচ্ছে সেকুলারিজম ।

তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ সেক্যুলারিজম গ্রহণ করতে পারে। যদি কোন মুসলমান ঈমান এবং ইসলাম হৃদয়ে লালন করে, তার দ্বারা সেকুলারিজম সরকার গঠন করা সম্ভব না।

মামুনুল হক বলেন, ইসলাম যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, অন্য কোন ধর্ম সে ভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলে না। তার মতে একজন মুসলিম কখনোই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তাকে অবশ্যই কুরআন এবং সুন্নাহকেঅনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর ব্যতিক্রম করা তার দ্বারা সম্ভব হবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, আপনারা যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভর করে রাষ্ট্র চালাতে চান তাহলে কোন ইসলামী দলই আপনাদের সাথে থাকবে না।

তিনি বলেন, যারা না বুঝে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায় তারা মূর্খ্য। আর যারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বানাতে চায়, তারা বেইমান এবং কাফেরের দল। এরা মুর্খ্য এবং ভন্ড। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ শব্দ সংযোজন করেছিল। সেই নেতার অনুসারীরাই এখন ধর্ম এবং রাষ্ট্রকে এক করে দেশ চালাতে চায়। তা কখনোই হতে দেয়া হবে না।

তিনি বলেন,পতীত আওয়ামী লীগ সরকারের এক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং আপনজন। বন্ধু প্রতিম রাষ্ট্র। তাদের সাথে আমাদের স্বামী-স্ত্রীর মত সম্পর্ক। ৫ আগস্ট এর পরে দেখলাম তাই হয়েছে। স্বামীর কাছে স্ত্রী ঠিকই চলে গেছে। তাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার কাছেই নিরাপদ। এসব লজ্জার। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে গিয়ে তোমরাও তাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছো। এইসব আর কাউকে করতে দেয়া হবে না।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তবে ভারতের মুসলিমরাসহ দক্ষিণ এশিয়া আবারো মুসলমানরা শাসন করবে। জারি হবে কোরআনের শাসন।

চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে সিরাতুন্নবী (সা:) এর উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তার বক্ত্যে তিনি এসব কথা বলেন। শহরের হাসান আলী হাই স্কুল মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতি আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন, বৃটিশ খেদাও আন্দোলনের সিপাহ সালার সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ, এর ছোট সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী, দেওবন্দ, ভারত। বক্তব্য রাখেন, চট্টগ্রাম জামিয়াতুন নূর আল-আলামিয়ার আল্লামা ওবাইদুল্লাহ হামযা, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, হাতিয়ার মাওলানা নুরুল ইসলাম শরীফ, জাফরাবাদ কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা খাজা আহমদ উল্লাহ, মুফতী সিরাজুল ইসলাম ,হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম মাওলানা কবির আহমদ প্রমুখ।

মাহফিল পরিচালনা করেন মুফতী মাহবুবুর রহমান ও মাওলানা ইলিয়াস ফরিদী।

এদিকে ১ জানুয়ারি সকাল ৯ টা থেকে জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম (ফুলছোঁয়া মাদরাসা), জামিয়া দারুল ঈমান (বেগম মসজিদ মাদ্রাসা,) এ কওমি সংগঠনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় মিজান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Loading

শেয়ার করুন: