উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের অরাজনৈতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের উদ্যােগে ১৪৯ নং উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।
১৯ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষিকা শারমীন আক্তার এর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
আল হিলাল ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে  শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ দিয়ে আসছেন,   প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী ও কোমলমতি শিশুদের চিত্তবিনোদনের জন্য খেলাধুলার উপকরণ বিতরণ করে চলছেন।
আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেলের  সার্বিক তত্ত্বাবধায়ন এ সময় উপস্থিত ছিলেন আশিকাটির ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মিজি, ইউনিয়ন যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা আখন্দ, ১৪৯ নং উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার, স্বপ্না আক্তার, ডালিয়া, জান্নাত আক্তার, খেলনা, সংগঠনের আহ্বায়ক জাহিদ হোসেন, সদস্য ফরহাদ পালোয়ান, শাহদাৎ মোল্লা, নাজমুল মাল, কবির মাল, সাদ্দাম তালুকদার,আহাদ গাজী, হাবিব মাল, নাঈম মাল,আরিফ তালুকদারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ   উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: