স্টাফ রিপোটার :
চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের ক্রীড়া সংগঠকরা।
বুধবার ১৪ই মে ২০২৫ বিকেলে চাঁদপুুর স্টেডিয়াম প্যাভিলিয়নে এ সংবর্ধনা আয়োজন করা হয়। দায়িত্বে ছিলেন তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: এরশাদ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সংগঠক ও খেলোয়াড়
আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, ক্রিকেট কোচ শামীম ফারুকী, সাবেক ফুটবলার আমিন মোল্লা, জিন্নাহ, ক্রিকেট কোচ জয়নাল, পলাশ কুমার সোম, ক্রীড়া সাংবাদিক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম , চাঁদপুর স্টেডিয়ামের হিসাব রক্ষক দিলীপ কুমার সহ ক্রীড়া সংগঠকরা।
চাঁদপুর জেলার ক্রীড়া সংগঠকরা এ প্রতিবেদককে জানান, স্যার খেলাধুলা প্রিয় একজন মানুষ ছিল। স্যার নিয়মিত মাঠে আসতেন খেলোয়ারদের খোঁজখবর সহ খেলাধুলার ব্যাপারে সবসময় স্বশরীরে মাঠে উপস্থিত থাকতেন সঠিক সময়ে।
![]()