কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যা ৬ ঘন্টার মধ্যে স্বর্ণালঙ্কারসহ মূল আসামী গ্রেফতার

 

কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ার বেরকোটা গ্রামের আলোচিত ফাতেমা বেগম হত্যার সাথে জড়িত মূল ঘাতক ইয়াছিন মিয়াজী (১৮) কে ঘটনার ৬ ঘন্টার মধ্যে স্ব র্ণালঙ্কার সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

ওসি মো: আজিজুল ইসলাম বলেন, রবিবার রাতে উপজেলার বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে বৃদ্ধা ফাতেমা বেগমের গৃহে একই গ্রামের বখাটে ইয়াছিন মিয়াজী সিধ কেটে প্রবেশ করে। এসময় বৃদ্ধার গলার ও কানের স্বর্ণ নেওয়ার সময় টের পেয়ে বৃদ্ধা বাধাঁ দিলে তাকে ধারালো ছুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। ওইদিন সন্দেহভাজন তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করে তার তথ্য অনুসারে তার গৃহ থেকে স্বার্ণালংকার উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরির পথ বেছেঁ নেয় ইয়াছিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন বৃদ্ধাকে হত্যার ঘটনা শিকার করেছে। এঘটনায় নিহতের ছেলে মো: শাখাওয়াত হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার নং ৬৬, তারিখ ২৯/০৬/২০২৬। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে রবিবার রাতে একই গ্রামের বগু মিয়াজীর ছেলে ইয়াছিন মিয়াজী সিধ কেটে গৃহে প্রবেশ করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

Loading

শেয়ার করুন: