কচুয়ায় মহানবী (সা:)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

কচুয়া প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রবিবার বিকালে সাচার ইউনিয়নে মুসলিম তৌহিদীর ব্যানারে সাচার বাজারে অভিযুক্ত যুবক হৃদয় চন্দ্র দাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় বক্তব্য দেন, শিলাস্থান দরবার শরীফের পীর মুফতি আবু সাঈদ সিদ্দিকী, হাফেজ দেলোয়ার হোসেন, সোহেল মাহমুদ, ফারুক হোসেন, আবু তাহের, মো. জামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কচুয়া উপজেলার উজান ছিনাইয়া গ্রামের মৃত বিশ্বচন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস তার নিজ ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জেল হাজতে প্রেরন করেন।

Loading

শেয়ার করুন: