কচুয়ায় সড়কে চাঁদাবাজির দায়ে দুই যুবক জেলহাজতে

 

নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় মহাসড়কে রিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই যুবককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। রবিবার (৮ মার্চ ) দুপুরে পুলিশ তাদেরকে আদালতে করা হলে আদালত জেলহাজতে প্রেরণ করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন কচুয়া উপজেলার আকানিয়া বিশ্বরোড (সৈয়দ আলী ব্যাপারী বাড়ি)’র মৃত আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসন তারেক (২৪), একই উপজেলা পলাশপুর এলাকার হাবীব মজুমদার বাড়ির মফিজ মিয়ার ছেলে জাহিদ হাসান ফরহাদ (২৩)।
পুলিশ জানায়, গতকাল শনিবার (৭ মার্চ) হাজীগঞ্জ – গৌরিপুর বিশ্বরোডস্থ কচুয়া বিশ্বরোড নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আলামত উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আজ রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Loading

শেয়ার করুন: