কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না: জেলা প্রশাসক

 

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  ৯ আগস্ট (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। জেলা প্রশাসক বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করতে হবে। আমাদের দায়িত্বের পরিধি আছে। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে, ব্যবস্থাও নিচ্ছি। কিন্তু নিজে নিজে মাদকের অভিযান করার কোন এখতিয়ার নাই। মাদকের তথ্য পেলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানালে ব্যবস্থা নিবে,আমরা ব্যবস্থা নিবো। মাদকের কোন তথ্য থাকলে আমাদের জানাবেন।
তিনি বলেন,চাঁদপুর পৌরসভার অধীন ম্যানহোল গ্যাস বের হওয়ার বিষয়টি পৌরসভা ও ফায়ার সার্ভিস দেখবেন। হকারদের উচ্ছেদ করলে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, সে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। স্কুল চলাকালীন অবস্থায় কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না। বিষয়টি জেলা শিক্ষা অফিসার নিশ্চিত করবেন। বিগত ৫আগষ্ট সারাদেশের মধ্যে চাঁদপুরে জুলাই অভ্যূথানে দিবসের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয় সহযোগিতা করেছেন। জুলাই যোদ্ধা যারা রয়েছেন, সবাই আমাদের সহযোগিতা করছেন। জেলায় আইনশৃঙ্খলা অবস্থা ভালো রয়েছে। আমাদের সিএনজি অটো রিক্সা অনেক কমে গেছে। যানজটেও কমে আসছে।

চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ সুপার বক্তব্যে বলেন, আমরা আনইশৃঙ্খলা রক্ষায় ও যানজট নিরসনে কাজ করছি৷ অবৈধ সিএনজি অটোরিক্সা আটক করছি। গাড়ি আটক করে রেখে দিলে কাগজপত্র আপডেট করে কাগজপত্র করে নিবে। আমি যতদিন আছি, আমাকে অন্যায়ের বিষয়ে জানাবেন, আমি দ্রুত ব্যবস্থা নিবো। চাঁদপুর জেলা পুলিশ মাদকর বিরুদ্ধে জিরো টলারেন্স কাজ করছে। আপনি ও আমি ঠিক থাকলে রাস্তায় কেউ হকার বসাতে পারবে না। আমরা যে গাড়ি গুলো আটক করেছি, গাড়িগুলোর ফিটনেস নাই। ফিটনেস পরীক্ষা করলে গাড়ি গুলো একটাও ফিটনেস সনদ পাবে না। মাদকের বিষয়ে আমরা খুবই এলামিং। শাহামাহমুদপুর ইউনিয়নে পাবলিক যে কাজটি করেছে এটি ভালো হয়নি। আমার মনে হচ্ছে যে লোকটা মারা গেঁছে, তিনি কিভাবে মারা গেছে, এটা পোস্টমটেম রির্পোট আসলে বুঝা যাবে। তবে বিষয়টি তদন্তাধীন আছে। মাদকের ডিলার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ডিলারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দেওয়া যেতে পারে।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মাননান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনে আল জায়েদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেন্টু কুমার বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম কলি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা পাবলিক প্রশিকিউটর কোহিনুর রশিদ, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফি উদ্দিন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, নারী, শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি শিরিন, জাতীয়তা বাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী , মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সাথে জেলার চুরি, ডাকাতি, মাদক পাচার প্রতিরোধ, বাজার মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Loading

শেয়ার করুন: