হাসান মাহমুদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাজীগঞ্জের বিল্লাল হোসেন তারেক। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত কমিটির তালিকায় এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত ১৫১ বিশিষ্ট কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ১নং য্গ্মু সাধারণ সম্পাদক হাজীগঞ্জের বিল্লাল হোসেন তারেক।
মো. বিল্লাল হোসেন তারেক হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি একজন ব্যবসায়ী ও এক পুত্র সন্তানের জনক। তার বাবা প্রয়াত ছিদ্দিকুর রহমান মাষ্টারের সাত সন্তানের মধ্যে তিনি বড়। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণকারী বিল্লাল হোসেন তারেক ছাত্র জীবনে দলের কেন্দ্রীয় ছাএদলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এবং ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
কেন্দ্রীয়ভাবে মূল্যায়িত হওয়ায় হাজীগঞ্জের রাজনৈতিক মহল তাকে অভিনন্দন জানিয়েছে।
![]()