জসিম উদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সংসদ সদস্য এমএ হান্নান বৃক্ষরোপণ ও কৃষকদের চলাচলের সড়ক নির্মাণের কর্মসূচি উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে প্রেমের ব্রীজ সংলংগ্ন উপজেলার পরিষদের আয়োজনে এবং এলজিইডির ব্যবস্থাপনায় বনজ-ফলজ চারা রোপন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, আমি এমপি হওয়ার আগেও ফরিদগঞ্জের উন্নয়ন মূলক কাজ করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ফরিদগঞ্জের উন্নয়নের জন্য। আমার যতটুকু সম্ভব কাজ করে যাবো।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলাম। আপনারাও আপরাদের নিজ নিজ স্থানে ফল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাবেন। এই গাছের কারনে আমরা অক্সিজেন পেয়ে থাকি। এসময় তিনি আরও বলেন, সরকার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে, আমাদের ফরিদগঞ্জের পাইকপাড়াসহ কয়েকটি স্থানে খাল খনন করা হয়েছে। আমি বলেছিলাম, খাল খননের পাশাপাশি খাল পাড়ের রাস্তাটুকু সলিং করার ব্যবস্থা করে দিবো। যাতে করে, কৃষকদের চলাচলের সুবিধা হয়। আমি ইঞ্জিনিয়ার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি, কৃষকরা দীর্ঘ কাজ করার পরে যাতে বসতে পারে, সে ব্যবস্থাও করার। কৃষকদের প্রয়োজনে আরও কিছু করা লাগলে সে ব্যবস্থাও করবো।
উপজেলা ইঞ্জেনিয়ার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরেঙ্গ জেব, উপজেলার বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা: আবুল কালাম আজাদ, আবু জাফর খশরু মোল্লা, পাইকপাড়া দঃ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজ, পাইকপাড়া উঃ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদক শাহীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা এ্যাড. আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা আবুল বাশার হোসেল, রাশেদুল কবির বাবু, ইউনিয়ন যুবদল’র সাধারণ সম্পাদক ওহিদ পাটওয়ারী, যুবদল নেতা মো. কালু, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম পাখি প্রমূখ।
ক্যাপশন: ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
![]()