নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। খেলাধুলাকে প্রাধান্য দেয়া হচ্ছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ দিতে হবে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। তাহলেই যুব সমাজ এগিয়ে যাবে।
জেলা পরিষদ প্রশাসক মঙ্গলবার (১১ আগস্ট ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত পিএসএফ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, সহযোগী অধ্যাপক হাসান শাহরিয়ার, ছাত্রনেতা ইমাম গাজী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চ. দা.) শেখ মহিউদ্দিন রাসেল, সংগঠক মারজুক মুঈদ ঐশ্বর্য প্রমুখ।
প্রধান অতিথি খেলার পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং ট্রফির মোড়ক উন্মোচনসহ খেলার শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে।
![]()