ঘন কুয়াশায় আবারও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

 

নিজস্ব প্রতিনিধি ॥

ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারা দেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রীবাহী নৌযানের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নির্দেশনা দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে, তাদের এবং অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: