চাঁদপুরে এ প্লাস পেয়েছে ১১৯৮ জন, বেশি জিপিএ পেয়েছে আল আমিন একাডেমি এবং মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়

 

 

মেঘনা বার্তা রিপোর্ট :

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১ হাজার ১৯৮ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে চাঁদপুর শহরের আল আমিন একাডেমি। তাদের প্রাপ্ত জিপিএ ৫ এর সংখ্যা ২১৯ জন। ২য় অবস্থানে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

তাদের প্রাপ্ত জিপিএ ৫ সংখ্যা ১০৪ জন। ৩য় অবস্থানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত জিপিএ ৫ সংখ্যা ৫৭ জন। ৪র্থ অবস্থানে রয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের জিপিএ ৫ এর সংখ্যা ৫৬ জন।

চাঁদপুর সদর উপজেলায় স্কুল থেকে মোট জিপিএ ৫ পেয়েছে ৪৮১ জন। মাদ্রাসা থেকে ১৯ জন, ভোকেশনাল থেকে ৬ জন। হাইমচর উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। ভোকেশনাল থেকে ৫ জন। মাদ্রাসা থেকে ৩ জন।

শাহরাস্তি উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৯২ জন। মাদ্রাসা থেকে ৩ জন। ভোকেশনাল থেকে ২ জন। ফরিদগঞ্জ উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন, মাদ্রাসা থেকে ১৩ জন, ভোকেশনালে কেউ জিপিএ ৫ পায়নি।
মতলব দক্ষিণ উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৯৮ জন, মাদ্রাসা থেকে ৪ জন, ভোকেশনাল থেকে ২ জন। কচুয়া উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৮১ জন। মাদ্রাসা থেকে ১৬ জন। ভোকেশনাল থেকে কেউই পায়নি।

মতলব উত্তর উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৬ জন। ভোকেশনাল থেকে ৬ জন। মাদ্রাসা থেকে জিপিএ ৫ পায়নি কেউ।হাজীগঞ্জ উপজেলায় সকল স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ১৫৩ জন। মাদ্রাসা থেকে ৩৪ জন। ভোকেশনাল থেকে কেউই জিপিএ ৫ পায়নি।

 

Loading

শেয়ার করুন: