চাঁদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া বিএনপি নেতার  উদ্যোগে অস্ত্র উদ্ধার 

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যেই এক সাহসী পদক্ষেপের নজির স্থাপন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। উদ্ধার হয়েছে একাধিক দেশীয় অস্ত্র, যা পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোর গ্যাং প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি দ্রুত সাহসিকতার সাথে কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কিশোর গ্যাং সদস্যরা ঘটনাস্থলেই তাদের বহনকৃত অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন।
খবর পেয়ে থানার এসআই মোখলেছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, বিএনপি নেতা-কর্মীরা দায়িত্বশীল ও সাহসী উদ্যোগই সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Loading

শেয়ার করুন: