চাঁদপুরে জিপিএ -৫ পেয়েছে ১৬৯ জন

মেঘনা বার্তা ডেস্ক

চাঁদপুরে জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৬৯ জন। এর মধ্যে কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ১০৭ জন, মাদ্রাসা থেকে ৪৫ জন, ভোকেশনাল থেকে ১৭ জন। জেলায় সর্বোচ্চ জিপিএ ৫ এর সংখ্যা চাঁদপুর সদরে কলেজ থেকে এইচএসসি, মাদ্রাসা থেকে হাজীগঞ্জ এবং ফরিদগঞ্জে ভোকেশনাল থেকে হাজীগঞ্জে।

কলেজ পর্যায়ে চাঁদপুর সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন। শাহরাস্তির ৬ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। হাজীগঞ্জে ৯ প্রতিষ্ঠান থেকে ১৫ জন। কচুয়ায় ৯ প্রতিষ্ঠান থেকে ৪ জন। মতলব উত্তরে ১২ প্রতিষ্ঠান থেকে ২ জন, মতলব দক্ষিণে ৭ প্রতিষ্ঠান থেকে ৩ জন, ফরিদগঞ্জে ৮ প্রতিষ্ঠান থেকে ৬ জন। হাইমচরে ৪ প্রতিষ্ঠান থেকে ২ জন।

মাদ্রাসা পর্যায়ে চাঁদপুর সদরে ১৭ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ৩ জন। শাহরাস্তির ১০ প্রতিষ্ঠান থেকে ২ জন। হাজীগঞ্জের ১৩ প্রতিষ্ঠান থেকে ১৬ জন। কচুয়ার ১৪ প্রতিষ্ঠান থেকে ৭ জন। মতলব দক্ষিণে ৭ প্রতিষ্ঠান থেকে ১ জন। ফরিদগঞ্জে ২৭ প্রতিষ্ঠান থেকে ১৬ জন। মতলব উত্তরে ৬ প্রতিষ্ঠান থেকে এবং হাইমচরে ৩ প্রতিষ্ঠান থেকে কেউই জিপিএ ৫ পায়নি।

ভোকেশনাল পর্যায়ে হাজীগঞ্জের ৫ প্রতিষ্ঠান থেকে ১১ জন, ফরিদগঞ্জের ২ প্রতিষ্ঠান থেকে ৩ জন জিপিএ ৫ পেয়েছে। চাঁদপুর সদর, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ থেকে একজনও জিপিএ ৫ পায়নি।

শেয়ার করুন: