চাঁদপুরে ট্রাফিক আইন মানতে নাগরিকদের সহযোগিতা চাই: পুলিশ সুপার 

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান আহবানে চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের সাথে তাৎক্ষনিক এক মতবিনিময় সভা গতকাল ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপার কক্ষে অনুষ্ঠিত হয় । পুলিশ সুপারের আমন্ত্রনে উক্ত মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ । সভায় অংশ নেন চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ । সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) নাদিরা নূর,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইমএন্ড অ্যাপস )মো: লুৎফর রহমান ,সদর সার্কেল মো:খায়রুল কবির ,চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা,নবাগত সভাপতি সোহেল রুশদী ,বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ ,নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল আউয়াল রুবেল প্রমুখ ।
মতবিনিময় সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন ,আমি চাঁদপুর শহরে যানজট নিরসন করতে চাই । নাগরিকদের দুর্ভোগ কমাতে চাই । পুলিশের কাজ জনস্বার্থে । এক্ষেত্রে চাঁদপুর প্রেসক্লাব , সাংবাদিক ও শহরের নাগরিকদের সহযোগিতা চাই । আজকে ট্রাফিক পুলিশ বিভাগের সাথে বসছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবো । যাতে ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল করে । পুলিশের আইনের মধ্যে থেকে কাজ করতে চাই । এ ব্যাপারে শহরের কোন কোন সড়কে যানজট বেশী হয় এবং মানুষের দুর্ভোগ হয় তা নিরসন করবো এবং তা পর্যায়ক্রমে সমাধান করবো । সাংবাদিকদের সাথে নিয়ে শহরের যানজট নিরসনে পুলিশের যেটুকু করনীয় আছে তা সবটুকু প্রয়োগ করবো । কঠোর হতে হলে হবো । পুলিশ আইন প্রয়োগ করবে ।

এ সময় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর শহরের কালীবাড়ী (বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান ),পালবাজার সম্মুখ স্থান, স্টেডিয়াম রোড,বাবুরহাট গোল চত্তর সর্বদা যানজট থাকে । এক্ষেত্রে দ্রুত বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান এলাকা থেকে সিএনজি সরিয়ে পুরনো স্ট্যান্ডে স্থানান্তর,জেলার বাহিরের সিএনজি শহরের ঢুকতে না দেওয়া ,লাইসেন্সবিহীন সিএনজি জব্দ ও জরিমানা করা ,ভারী যানবাহন,বড় ট্রাক ,তেলের ভাউচার দিনের বেলা শহরে ঢুকতে না দেওয়ার অনুরোধ করেন । এছাড়াও শহরের ভাসমান বেন গাড়ী,ভ্রাম্যমান তরকারি ও ফল বিক্রেতাকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন ।

Loading

শেয়ার করুন: