স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে সদর উপজেলা রামপুর, শাহমাহমুদপুর ও আশিকাটি ইউনিয়নে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১০টায়, সাড়ে ১১টায় ও সন্ধ্যা ৭টায় তিনটি মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর আগমন। শাহমাহমুদপুর দিয়েই যাবে আমাদের প্রধানমন্ত্রী। এখানে ইউনিভার্সিটি হলে ৩২ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করবে। এলাকার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর আগমনটাকে আমরা জনগণের আগমন হিসেবে দেখবো। আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে যেটা জনগণ চায়। ব্রীজ, কালবাট সংস্কার করা। জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন কাজ করার জন্য। আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই। কোথায় কি কাজ করতে হবে সেটা খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, যেই বাড়িতে রাস্তা প্রয়োজন সেখানে সেই ব্যাবস্থা করে দেয়া হবে। উন্নয়নমূলক কাজের জন্য জনগণের পাশে থাকতে হবে। সকল সংগঠনের সদস্যদের নিয়ে বসতে হবে কোথায় কি সমস্যা সেদিকে খেয়াল করতে হবে। আমি নিজে যে কথাগুলো বলছি এগুলো প্রধানমন্ত্রীর কথা।
তিনি বলেন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও ভূমিদস্যু এ বিষয়ে আপনারা প্রশয় দিবেন না। ভূমিদস্যদের বিষয়ে কোনো আপোষ নেই। যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেন তাহলে আমি ধরে নিব আপনারা ফ্যাসিবাদের লোক। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। যারা এগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে জিরো টলারেন্স করা হবে। আমরা ভালো কাজ করলে আল্লাহ আমার দিকে তাকাবেন।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সবাই আমাদেরকে ভোট দিয়েছে। মানুষ যাতে বুঝতে পারে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আমাদের সেইদিকে কাজ করতে হবে। আমাদের সবারই লক্ষ্য চাঁদপুরে ইপিজেড করা হবে। যে ইপিজেডে এক থেকে দেড় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে চাঁদপুর আনতে পারি তাহলে সবকিছুই হবে। জায়গা জমির বিষয় নিয়ে কোথায়ও কেন নেতাকর্মীরা যেতে পারবেন না। আমরা তৃণমূলের নেতা। এ দলকে যারা ভালবাসে তাদেরই প্রকৃত বিএনপি। আমরা চাই চাঁদপুরকে মডেল বিএনপি দেখার।
শনিবার প্রথমে রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে, এরপর শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সবশেষে সন্ধ্যায় আশিকাটি ইউনিয়নের যুব উন্নয়ন কার্যালয় হল রুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়েছে।
রামপুর ইউনিয়নে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ। শাহমাহমুদপুর ইউনিয়নে সভা সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল মিজি। আশিকাটি ইউনিয়নে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী ঢালী।
এছাড়াও ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা মহসিন তপাদার, মাসুদ হোসেন, কবির হোসেন রনি, ছাত্রদল নেতা আশেক এলাহি, রামপুর ইউনিয়নের বিএনপি নেতা কামরুল হাসান সোহেল, যুবদলের সভাপতি জুলহাস বেপারী, ছাত্রদল নেতা আল মেহেদি, স্বেচ্ছাসেবক দলনেতা মাহবুব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
![]()