মেঘনা বার্তা ডেস্ক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ফার্মেসীর মালিক প্রভাত সুদ্রধরের সহায়তায় ডা: মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২৭০০ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয়। তই নয়, সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০,০০০ টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
![]()